দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে এক মৎস্য আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেসার্স মোল্লা মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেসার্স মোল্লা মৎস্য আড়তে অবৈধভাবে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় আড়ত থেকে ১৭০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।
পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা মাছ স্থানীয় লোকজনের উপস্থিতিতে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ বলেন, পিরানহা মাছের চাষ, পরিবহন ও বিক্রি আইনত নিষিদ্ধ। পরিবেশ ও দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএস/